টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট : ১৯ জুন ২০২২, ০৪:৩৫ পিএম

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়েছে পড়েছেন কয়েক হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বেড়ে জেলার বড়লেখা, কুলাউড়া, জুড়িসহ সদর উপজেলার নিচু অঞ্চল তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ২৬টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

কুলাউড়া ও জুড়ির নদী এলাকার দুর্গত মানুষরা জানান, ঘরে পানি ওঠায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত নিজেদের সঙ্গে আনা খাবার খাচ্ছেন। সরকারি কোনো সহায়তা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি। 

image


মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান বলেন, মৌলভীবাজারে গত তিন দিন ভারি বৃষ্টি হলেও আজ হয়নি। শেরপুরে কুশিয়ারা নদীর মৌলভীবাজার অংশের পানি বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

তিনি বলেন, মনু ও ধলই নদীর পানি দুপুরের পর কমতে শুরু করেছে। তবে পাহাড়ি ঢলের কারণে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এ সকল গ্রামের অধিকাংশ রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। 


একাত্তর/এসি

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর