স্বপ্ন-পদ্মা-সেতুকে স্বর্ণের চেইন দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২০ জুন ২০২২, ০৯:৩৩ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে এক নারীর তিন সন্তান জন্ম নেওয়ার পর স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনকে স্মরণীয় করতে শিশুদের নাম ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামকরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২০ জুন) বিকেলে নবীগঞ্জে আশরাফুল ইসলাম অপুর বাসায় শুভেচ্ছা বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শামীম মুসফিক আসেন।

এসময় তিনি পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা জানান। সেই সাথে পৌঁছে দেন উপহারস্বরূপ এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল ও কাপড়।

উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত-এ-খুদা, বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা, বন্দর উপজেলা (ভূমি) কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলাম অপুর স্ত্রী শুক্রবার একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। শিশুদের জন্মের পর চিকিৎসক বেনজির হক পান্না আশরাফুল-অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’ আর দুই মেয়ের নাম ‘পদ্মা’ ও ‘সেতু’। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর নজরে আসে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন: পদ্মাসেতুর দুই প্রান্তে দুই থানা উদ্বোধন হবে মঙ্গলবার

ওই দম্পতি জানান, আমাদের সন্তানদের জন্মের মাসে পদ্মাসেতুর উদ্বোধন করা হবে। এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এ নাম দিয়েছেন চিকিৎসক। এই নাম আমাদেরও পছন্দ হয়েছে।


একাত্তর/আরএ

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর