বন্যা পরিস্থিতিতেও দেশে খাদ্য ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২২, ০৮:০৩ পিএম

বন্যা পরিস্থিতিতেও দেশে খাদ্য ঘাটতি হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।

তিনি বলেন, দেশে এখনও ১৬ লাখ মেট্রিক টন ধান-চাল মজুদ আছে। তারপরও আমাদের সংগ্ৰহ চলছে। প্রয়োজনে আমরা চাল আমদানি করবো। প্রধানমন্ত্রী ইতিমধ্যে জিরো ট্যাক্সে ও বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছেন।

তিনি আরো বলেন, ১০০ বছরের মধ্যে এরকম বৃষ্টিপাত হয় নাই। এ কারণে সুনামগঞ্জ এবং সিলেটে অতিরিক্ত বন্যা হয়েছে। দীর্ঘদিন পর এবার বন্যা হয়েছে। দেশে আরো বন্যা হতে পারে। আমরা প্রস্তুত রয়েছি।

image

আরও পড়ুন: শাহ জালাল-শাহ পরাণের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সাধন চন্দ্র মজুমদার বলেন, ধান কাটার আগেও কিছুটা বন্যা হয়েছিলো তা আমরা কাটিয়ে উঠেছি। সে সময় অল্প সংখ্যক ক্ষতি হয়েছিল ধানের। তবে মাঠে এখন তেমন ফসল নেই। কিছু হয়তো আউশ ধান ছিলো। সরকারি খাদ্য গুদামে যে মজুদ রয়েছে দেশে খাদ্যের কোন ঘাটতি হবে না।


একাত্তর/আরএ

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
গেলো বছর বন্যায় যে সব এলাকা আক্রান্ত হয়েছে সেসব এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।  
বগুড়া সদর উপজেলায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের অটো রাইস মিলে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর