রূপগঞ্জে অভিযান, অবৈধ চার হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২১ জুন ২০২২, ০৯:৪৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার মাসাবো এলাকায় তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে চার হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (২১ জুন) দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও রাইজার সরঞ্জামও জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ- মহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, মাসাবো এলাকায় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্র-ছায়ায় উচ্চ চাপ সম্পন্ন শিল্প সংযোগ থেকে অবৈধভাবে চার হাজার আবাসিক ও বাণিজ্যিক সংযোগ নেয়া হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে।

আরও পড়ুন: বিলে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

তিনি বলেন, চার হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করা হয়েছে। যত বাধাই আসুক তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর