জামালপুরে কমছে বন্যার পানি, ৭০ হাজার মানুষ পানিবন্দি

আপডেট : ২২ জুন ২০২২, ১১:২৮ এএম

জামালপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৫৭ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করলেও এখনো পানিবন্দি জেলার ৩০টি ইউনিয়নের অন্তত ৭০ হাজার মানুষ। দুর্গত এলাকায় বিশুদ্ধ, পানি, শুকনো খাবার এবং গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। পাঠদান বন্ধ হয়েছে ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে। ডুবে গেছে দুই হাজার হেক্টর জমির ফসল।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারিভাবে জেলায় ৩৫০ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮০টি মেডিকেল টিম, ৪৬১টি আশ্রয় কেন্দ্র ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার।

আরও পড়ুন: একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত সাত লাখ, মৃত্যু ১২শ’র বেশি

দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, উপজেলায় এ পর্যন্ত ১৭ মেট্রিক টন চাল ও ৮শ’ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।


একাত্তর/আরএ

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর