কুমিল্লায় পূজামণ্ডপে হামলা: দুই কাউন্সিলরসহ কারাগারে আট

আপডেট : ২২ জুন ২০২২, ১০:৫৬ এএম

কুমিল্লার নানুয়া দিঘীরপা‌ড়ের দুর্গা পূজা মণ্ডপে হামলার মামলায় সিটি করপোরেশনের সদ্য বিজয়ী দুই কাউন্সিলরসহ মোট আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আতাব উল্লাহ তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও আট নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন, বিষ্ণপুর মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও এক নং ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম কিবরিয়া, শুভপুর এলাকার বাসিন্দা ও ছয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা আমির হোসেন ফয়েজী, মো. রাসেল, মফিজুল ইসলাম, মান্নান মিয়া ও শুভপুর এলাকার নজির আহমেদ।

মামলার ন‌থি থে‌কে জানা গেছে, ২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুর করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার মামলার ধার্য তা‌রি‌খে আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। এ সময় বিচারক তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: জামালপুরে কমছে বন্যার পানি, ৭০ হাজার মানুষ পানিবন্দি

এ বিষয়ে কুমিল্লার আদালত পরিদর্শক মজিবুর রহমান জানান, পূজামণ্ডপে হামলার ঘটনায় কুমিল্লা কোতয়ালি মডেল থানায় পৃথক দু’টি মামলা হয়। যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা ওই দুটি মামলার আসামি। হাইকোর্টের দেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায়র পর আবারও আবেদন করলে আদালত তাদের জামিন নাকচ করেন।

 

একাত্তর/এসি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর