জামাতাকে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

আপডেট : ২৪ জুন ২০২২, ০৪:০১ পিএম

নওগাঁর রাণীনগরে এক যুবককে বিষাক্ত কীটনাশক ট্যাবলেট খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার শ্বশুর ও খালু শ্বশুরের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৩ জুন) দিবাগত রাত একটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিহাব শেখ (১৯) নামে ওই যুবক। 

ঘটনাটি ঘটেছে উপজেলার কুজাইল দক্ষিণপাড়া গ্রামে। নিহত শিহাব শেখ কুজাইল দক্ষিণপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

নিহতের মা মর্জিনা বেগম জানান, প্রেমের সম্পর্কে গত বছরের মার্চে একই গ্রামের মোজাম্মেল হোসেন মুজামের মেয়ে রিয়া খাতুন (১৫) এর সাথে বিয়ে হয় শিহাবের। বিয়ের পর থেকেই মেয়ের পরিবারের পক্ষ থেকে মামলার কারণে তারা দুইজন এক সঙ্গে না থেকে আলাদা থাকতেন। 

মর্জিনা বেগম আরও জানান, বুধবার (২২ জুন) পরিবারের অজান্তে শিহাব ও তার স্ত্রী রিয়া কাশিমপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান। এরপর ঘোরাফেরা শেষে তারা দুইজন শিহাবের বাড়িতে এসে রিয়ার জন্মদিন পালন করেন। ঘটনাটি জানতে পেরে মেয়ের পরিবারের লোকজন শিহাবের বাড়িতে এসে বুঝিয়ে মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যায়।

তিনি আরও জানান, পরের দিন বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে তার অজান্তে ফুঁসলিয়ে শিহাবকে মেয়ের পরিবারের লোকজন তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন শিহাব বিষাক্ত কীটনাশক ট্যাবলেট সেবন করেছেন। 

এসময় স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিহাবকে ভর্তি করানো হয়। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মারা যায় শিহাব।

মর্জিনা অভিযোগ করে বলেন, শিহাব মারা যাওয়ার পূর্বে তাদের জানিয়েছেন তার শ্বশুর মোজাম্মেল হোসেন মুজাম ও খালু শ্বশুর সিদ্দিক দুইজন মিলে শিহাবকে হত্যা করার জন্য জোরপূর্বক বিষাক্ত কীটনাশক ট্যাবলেট খাইয়েছেন। 

আরও পড়ুন: পদ্মাসেতু উদ্বোধনে সেবা দিবে ফরিদপুরের মেডিক্যাল টিম

এ ঘটনাটি রাণীনগর থানা পুলিশকে জানানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি। 

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোজাম্মেল হোসেন মুজাম ও সিদ্দিকের মুঠোফোনে একাধিকবার ফোন করলে বন্ধ পাওয়ায় এবং তারা দুইজন বাড়িতে না থাকায় তাদের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর