গ্রাম পুলিশকে খুঁটিতে বেঁধে মারধরে তিনজন গ্রেপ্তার

আপডেট : ২৪ জুন ২০২২, ০৭:৩২ পিএম

বগুড়ার ধুনট উপজেলায় এক গ্রাম পুলিশকে খুঁটিতে বেঁধে পেটানোর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ধুনট উপজেলার নাংলু দক্ষিণপাড়া এলাকার তালহা (৩২), তার ভাই আব্দুর রহমান (৪০) ও আতিকুল ইসলাম (২২)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, ওই গ্রাম পুলিশকে পেটানোর মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। নির্যাতনের শিকার গ্রাম পুলিশ আব্দুল কাফির সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ ছিলো বলে জানা গেছে।  

তিনি বলেন, ওই বিরোধের জেরে বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নাংলু চারমাথা এলাকার একটি কাঁচা রাস্তায় তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে আসামিরা পেটাতে থাকে। ঘটনার এক পর্যায় পুলিশ সদস্য গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

আরও পড়ুন: গাজীপুরে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঘটনার পর শুক্রবার সকালে গ্রাম পুলিশ আব্দুল কাফি বাদি হয়ে অভিযুক্ত তালহা, আব্দুর রহমান ও আতিকুল ইসলামসহ চারজনসহ আরও অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করে ধুনট থানায় একটি মামলা করেন।


একাত্তর/ এনএ

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর