পটুয়াখালীতে নজর কেড়েছে পদ্মা সেতুর রেপ্লিকা

আপডেট : ২৫ জুন ২০২২, ০১:১২ পিএম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে পটুয়াখালীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যালীসহ তিনদিনের উৎসবের নানা আয়োজন করেছে জেলা প্রশাসন, পৌরসভা ও জেলা আওয়ামী লীগ। তবে দর্শনার্থীদের নজর কেড়েছে সার্কিট পুকুরে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত পদ্মা সেতুর রেপ্লিকা। 

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে স্থানীয়ভাবে এটিও উদ্বোধন করা হয়। ছয় দিনের অক্লান্ত প্ররিশ্রমে শুক্রবার এর নির্মান কাজ শেষ করা হয়। 

যারা সরাসরি পদ্মা সেতুর অনুষ্ঠানস্থলে যেতে পারছেন না, তাদের জন্য পদ্মা সেতুর রেপ্লিকা বিনোদনের খোরাক জুগিয়েছে। তাই শুক্রবার সন্ধ্যা থেকেই এটি দেখার জন্য মানুষের ভিড় জমে। দর্শনার্থীরা জানান তাদের অনুভুতির কথা। পদ্মা সেতু চালুর খবরে সবাই ছিলেন উদ্ভাসিত।

image


আর টানা ৬ দিন দিনরাত পরিশ্রম করে যারা এই রেপ্লিকাটি তেরী করেছেন তাদের দলনেতা গোবিন্দ ঘোসাল উচ্ছসিত অভিব্যক্তি প্রকাশ করেন। 

আর টানা তিনদিনের উৎসব আয়োজন প্রসঙ্গে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দীন আরজু জানান, ২৪ থেকে ২৬ জুন তিন দিনের উৎবের অন্যতম অংশীদার পটুয়াখালী পৌরসভা। রাজধানী থেকে কুয়াকাটা পর্যন্ত ফেরী যুগের অবসানে মুক্তি উৎসবে পৌরসভার উদ্যোগে স্থানীয় ঝাউতলায় তিন দিনের নানা আয়োজনের মধ্যে রয়েছে ওপেন কনসার্ট। জনপ্রিয় কন্ঠশিল্পী ঐশী গাইবেন ২৬ জুন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা পরিষদের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে পদ্মা সেতুর রেপ্লিকা নির্মান কাজ বাস্তবায়ন করেন তারা। 


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর