নানা আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করলো রংপুর। শনিবার (২৫) সকালে রংপুর টাউন হল থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নগর প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, বিশিষ্ট নাগরিকসহ সব স্তরের মানুষ অংশ নেয়।
শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর জিলা স্কুলে শেষ হয়। সেখানে আয়োজিত অনুষ্ঠানে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বড়ো স্ক্রিনে প্রদর্শন করা হয়। হাজার হাজার মানুষ এ উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।
আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধন উদযাপন ক্রিকেটারদের
এর আগে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুঁইয়া, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বেলুন উড়িয়ে পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখেন।
এ ছাড়া ছাত্রলীগ নগরীতে বিশাল আনন্দ র্যালি করে।
একাত্তর/এসি
