পদ্মা সেতু উদ্বোধনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বস্তি

আপডেট : ২৬ জুন ২০২২, ১২:২৪ পিএম

পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে স্বস্তি ফিরেছে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। পাল্টে গেছে ঘাটের চিত্র। ভোগান্তির এই  ঘাটে হাসি ফুটেছে যাত্রী ও চালকের মুখে। 

কোন প্রকার ভোগান্তি ছাড়া ফেরির নাগাল পেয়ে খুশি দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ার যাত্রী ও চালকেরা। এত দিন এই ঘাটে দিনের পর দিন অপেক্ষা করতে হলেও রোববার সকাল থেকে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ফেরির নাগাল পাচ্ছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক।

রোববার (২৬ জুন) সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই পাটু‌রিয়া ঘাটে যানবাহনের কোন লাইন নেই। যাত্রীবাহী বাস খুবই কম আসছে। যেগু‌লো আসছে স্বস্তি‌তেই ফেরি পার হ‌য়ে যাচ্ছে।  

চালকেরা বলছেন, এখন স্বপ্নের পদ্মা সেতু দিয়েই বেশির ভাগ যানবাহন পার হবে। এতে যাত্রী দুর্ভোগ যেমন কমবে তেমনি নষ্ট হবে না কাঁচামাল। বর্ষা কিংবা কুয়াশায়ও হবে না দুর্ভোগ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭ টি ফেরি চলাচল করছে। তাছাড়া পন্যবাহি ট্রাক ও ব্যক্তিগত ছোট যানবাহন ও বাস পদ্মা সেতু দিয়ে পার হতে যাওয়ার কারণে দৌলতদিয়া পাটুরিয়ায় চিরচেনা ভোগান্তি কমেছে। 

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডি‌জিএম শাহ মো. খা‌লেদ নেওয়াজ ব‌লেন, স্বপ্নের সেতু চালু হওয়ায় আমাদের পাটুরিয়া-দৌলত‌দিয়া নৌরু‌টে যানবাহন পারাপার কিছুটা কমলেও কোন ধরণের দুর্ভোগ ছাড়া যানবাহনগু‌লো পার কর‌তে পারছি। এখন এখান থেকে রাজস্ব কিছুটা কম আদায় হবে। তবে দুই এক মাস প‌রে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 


একাত্তর/জো 

ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পৌনে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।
রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় কোনো নিখোঁজ দাবি না থাকায় উদ্ধার অভিযান শেষে পল্টুনটি সরানো হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পল্টুনটি সরানো হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনা এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর