দৌলতদিয়ায় বাসডুবি: আর নিখোঁজ দাবি নেই, সরানো হলো পল্টুন

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় কোনো নিখোঁজ দাবি না থাকায় উদ্ধার অভিযান শেষে পল্টুনটি সরানো হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পল্টুনটি সরানো হয়। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে প্রশাসনের গঠিত দুটি তদন্ত কমিটি।

বুধবারের (২৫ মার্চ) ওই ভয়াবহ বাস ডুবির ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জনের বাড়িই রাজবাড়ী জেলায়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানান, সবশেষ নিখোঁজ দাবি করা ইটভাটা শ্রমিক রিপনের সন্ধান মিলেছে ঢাকায়। তিনি পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। ফলে বর্তমানে আর কোনো নিখোঁজ ব্যক্তি নেই।

এদিন সকাল ১০টার দিকে দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটের পল্টুনটি সরিয়ে উদ্ধারকারীরা পুনরায় তল্লাশি চালান। ডুবুরি দল পানির নিচে কোনো মরদেহ বা প্রয়োজনীয় জিনিসপত্র আছে কি না তা খুঁজে দেখেন, তবে নতুন করে কিছুই পাওয়া যায়নি।

বাস ডুবির ঘটনায় বর্তমানে দুটি আলাদা তদন্ত কমিটি কাজ করছে। বেলা ১২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস ও ঘাট এলাকা পরিদর্শন করেন।

তদন্ত কমিটির আহবায়ক ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্তের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটির পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হবে।

নৌপথ ও সড়কপথে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর দেখতে চান না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তদন্তে যেন কোনো ধরনের বিলম্ব বা গাফিলতি না হয়, সেই দাবিও তুলেছেন তারা।

একাত্তর/এসি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর