হবিগঞ্জে বন্যার পানি নামার ধীর গতি

আপডেট : ২৭ জুন ২০২২, ১২:৩৯ পিএম

হবিগঞ্জে ধীর গতিতে নামছে বন্যার পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, হাওরে পানি ফুলে থাকা ও কুশিয়ারা নদীর পানি নামতে সময় নেওয়ায় বন্যার পানি নামতে সময় লাগছে। 

এদিকে হবিগঞ্জে বন্যায় তলিয়ে যায় জেলার সাতটি উপজেলার ৫১টি ইউনিয়ন। পানিবন্দি হয়ে পড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে গত কয়েকদিন যাবত বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট। যদিও জেলা প্রশাসন বলছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে।

সবশেষ জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, জেলার আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, লাখাই, হবিগঞ্জ সদর, মাধবপুর ও বাহুবল উপজেলার ৫১টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। ইতিমধ্যে তাদের জন্য সরকার থেকে ৭৩০ মেট্রিক টন চাল, নগদ ১০ লাখ টাকা, দুই হাজার প্যাকেট শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে পানিবন্দি মানুষ বলছেন, যেভাবে পানি কমছে তাতে দীর্ঘদিন সময় লাগবে ঘরে ফিরতে।

আরও পড়ুন: একদিনেই পাল্টে গেলো পাটুরিয়া ঘাটের চিত্র

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুশিয়ারার পানি নামতে সময় নিচ্ছে। হাওরে পানি থাকার মতো জায়গা না থাকায় মেঘনা নদী দিয়েও পানি প্রবেশ করছিল। তবে এখন ধীরগতিতে হলেও পানি নামতে শুরু করেছে।


একাত্তর/এসি

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর