বাসন্ডা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ জুন ২০২২, ০৫:৪৫ পিএম

ঝালকাঠির বাসন্ডা নদীতে ডুবে যাওয়ার একদিন পর দেড় বছরের শিশু হাসানের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৭ জুন) দুপুরে পৌর এলাকার নেছারাবাদ মহিলা মাদ্রাসার সামনে বাসন্ডা নদীর তীরে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে শিশুর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত শিশুটির বাবা মামুন সরদার বলেন, রোববার (২৬ জুন) সকাল সাড়ে নয়টায় ঝালকাঠির বাসন্ডা নদীতে পেতে রাখা জাল তুলছিলাম। নৌকায় আমার স্ত্রী সুমী বেগম এবং একমাত্র ছেলে হাসান ছিলো। ঘটনার সময় আমার সাথে স্ত্রীও নৌকায় জাল তুলছিলো। নৌকার মধ্যেই খেলতে খেলতে হঠাৎ বাচ্চাটি পানিতে পরে যায়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আমরা এবং বরিশাল নৌ-ফায়ার স্টেশনের ডুবুরীদল নিখোঁজ শিশুটির উদ্ধারে সন্ধান চালাই।

সোমবার দুপুর ২টায় নিহত হাসানের লাশ উদ্ধারের পর নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আরও পড়ুন: হত্যা মামলায় ১৪ বছর পর তিন আসামির যাবজ্জীবন

মৎস্যজীবী অসীম সরদার বলেন, চারটি নৌকা নিয়ে মাছ ধরতে আমরা ১২জন ঝালকাঠিতে এসেছি। আমাদের সকলের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামে। আমরা সবাই বেদে সম্প্রদায়ের লোক।


একাত্তর/আরএ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর