পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়জিদের গ্রামের বাড়িতে হামলা

আপডেট : ২৮ জুন ২০২২, ১০:০৮ এএম

পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু  খুলে টিকটক করা সিআইডির হাতে আটক বায়জিদ তালহার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

সোমবার (২৭ জুন) বিকেল পাঁচটার দিকে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে তেলিখালীর গ্রামের বাড়িতে হামলা হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। 

বায়‌জি‌দের ভাবি জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে ১০/১২টি  মোট সাইকেল এক‌দল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে অতর্কিতে বাড়িতে হামলা ক‌রে। এ সময় বসতঘর, আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর ক‌রা হয়। আকস্মিক এ ঘটনায় তারা পাশের বাড়িতে আশ্রয় নেন।

পা‌শের বাড়ির এক গৃহবধূ জানান, টিনে পেটানোর শব্দ শু‌নে আমরা দৌড়ে গিয়ে দেখি কিছু লোক ঘ‌রের টিন ভাঙচুর ক‌রছে। তা‌দের‌ অপ‌রি‌চিত লেগেছে। 

ওই ওয়া‌র্ডের ইউপি সদস্য মিজানুর রহমান জানান, মোবাইল ফো‌নে তার ইউনিয়নের চেয়ারম্যান বিষয়‌টি জানিয়েছেন। তারপর তি‌নি চৌ‌কিদার‌কে ওই বাড়িতে পাঠানো হয়েছে। ত‌বে স্থানীয়দের সঙ্গে আলাপ ক‌রে তিনি জেনেছেন, যারা এ হামলা ও ভাঙচুর ক‌রে‌ছে তা‌রা সবাই অপ‌রি‌চিত। 

এ ব্যাপারে লাউকাঠি ইউনিয়নের চেয়ারম্যান অমর ইলিয়াস বাচ্চু বলেন, পদ্মা সেতুর নাট-বলটু খুলে নিয়ে বায়জিদ যে টিকটক করেছে তা ঠিক করেনি, তেমনি তার গ্রামের বাড়িতে হামলা হয়েছে এটাও উচিত হয়নি।  

আরও পড়ুন: আমেরিকায় লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু উৎসুক মানুষ ক্ষিপ্ত হয়ে  বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করেছে বলে মনে হয়েছে। এতে একটি মোটরসাইকেলের লুকিং গ্লাস ভেঙে গেছে ও মোটর সাইকেলটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বসত ঘরে ইট পাটকেল নিক্ষেপ করায় কিছুটা ক্ষতি হয়েছে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর