কলেজ শিক্ষককে হত্যাকারী 'জিতু' কিশোর গ্যাং লিডার

আপডেট : ২৮ জুন ২০২২, ০১:২৪ পিএম

আশুলিয়ায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যাকারী ছাত্র জিতু ছিলো কিশোর গ্যাং লিডার। ঘটনার সময় জিতু কলেজের বিদ্যুৎ এর মূল সুইচ বন্ধ করে হামলা চালায়। যাতে সিসি টিভি অকার্যকর থাকে৷ এদিকে মঙ্গলবার শিক্ষক হত্যার ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে শিক্ষার্থী ও শিক্ষকরা। ঘটনার ৪ দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত জিতুসহ কোন আসামী।

প্রকাশ্যে শিক্ষক উৎপল কুমার সরকারকে এভাবে ছাত্র জিতু পিটিয়ে মেরে ফেলার ঘটনার পর থেকে আতংকিত অভিভাবকরা। তারা এ ঘটনার বিচার দাবী করছেন।

মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ ও মানব বন্ধন করে শিক্ষার্থী ও শিক্ষকরা। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ শাখার উপ পরিদর্শক রবিউল আলম সরেজমিনে কলেজে আসেন। 

একাত্তরের অনুসন্ধানে জানা যায়, জিতু ছিলো অনেকটাই বেপরোয়া। তার নেতৃত্বে একটি গ্রুপ চলতো। সবার বসয় প্রায় ১৭ থেকে ১৮ এর ভেতর। কিশোর গ্যাংয়ের লিডারের মতই জিতুর চলাফেরা ছিল। গ্যাংয়ের সবাই জিতুকে সবাই ‘জিতু দাদা’ বলেই চেনে। তার ফেসবুকেও জিতু দাদা নাম রয়েছে। কলেজটির পরিচালক মো. সুমন তিনি জিতুর বাবা উজ্জ্বল হাজীর মামাতো ভাই। সেই ক্ষমতাই জিতুর ওপর কেউ কথা বলতে পারতো না। এই সুবাদে জিতু নানা অপকর্ম করে বেড়াত।

স্কুলে জিতুর বিশৃঙ্খলার বিষয়ে অনেকবার তাকে নিয়ে বসা হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষকরা। শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পর পরই অভিযুক্ত ছাত্র জিতুর বাবা উজ্জল হাজী কলেজে উপস্থিত হন। এতে তারাও আতংকিত হয়ে পড়ে।

উল্লেখ্য, শনিবার কলেজ ক্যাম্পাসে ইভটিজিং এর প্রতিবাদ করায় আশুলিয়ার চিত্রাশাইলে হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক উৎপল কুমার সরকারকে ওই প্রতিষ্ঠানের ছাত্র আশরাফুল ইসলাম জিতু ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাত করে। গত সোমবার সাভারের এনাম মেডিকেলে আহত ওই কলেজ শিক্ষক মারা যান


একাত্তর/এসএ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর