নুরাল পাগলার মাজার ঘিরে পু‌লি‌শের ওপর হামলায় গ্রেপ্তার পাঁচ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলার মামলায় পাঁচ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. শাহিন সরদার, আবজাল সরদার, হিরু মৃধা, মাসুদ মৃধা, এনামুল হক জনি ও অপু কাজি।

গ্রেপ্তা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রা‌কিবুল ইসলাম।

পু‌লি‌শের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার দিনগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সে‌লিম বা‌দি হ‌য়ে মামলা‌টি ক‌রেন।

ওসি মো. রা‌কিবুল ইসলাম জানায়, শুক্রবার জুম্মার পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলের দরবার শরীফে। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলার ভক্তরাও। সংঘর্ষে এক জন নিহত ও শতাধিক  মানুষ আহত হয়।

পরে নুরাল পাগলার দরবারে ঢুকে আগুন ধরিয়ে দেয় তৌহিদী জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় গাড়ি। সেই মামলায় পাঁচ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

একাত্তর/আরএ
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর