শিশু ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক মাধ্যমে, আসামি শনাক্ত

আপডেট : ২৮ জুন ২০২২, ০৯:৪২ পিএম

ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ৪২ সেকেন্ডের ভিডিওর সেই ধর্ষককে শনাক্ত করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলার বুধন্তী ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে এ ঘটনা ঘটে। 

ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায়, স্কুল ড্রেস পরিহিত এক নাবালিকা শিশুকে আনুমানিক ৩৮-৪০ বছরের এক যুবক জোরপূর্বক ধর্ষণের জন্য ধস্তাধস্তি করছে। শিশুটি বাধায় ও চিৎকারে ধর্ষক পালিয়ে গেলেও শিশুটি প্রচণ্ড ভয় পেয়ে যায়, আতঙ্কে কাঁপতে থাকে। 

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বুধন্তী গ্রামের বাজাইন্না বাড়ির মারফত আলীর ছেলে মুহাব্বত আলী (৪০)। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, সকালেই শিক্ষার্থীর অভিভাবককে বিষয়টি অবগত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও ঘটনা অবহিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে বলেও জানান তিনি। 

কান্নাজড়িত কণ্ঠে শিক্ষার্থীর বাবা একাত্তর প্রতিনিধির কাছে দোষী ব্যক্তির সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, বিকেলে ঘটনাটির ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত ও আটকেও অভিযান চলছে বলেও জানান ওসি।


একাত্তর/জো 

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের শিশু কন্যাকে (১২) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দুর্ঘটনাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ। 
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেল ও  একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর