ব্রাহ্মণবাড়িয়ায় বাইক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত বেড়ে পাঁচ

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১০:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দুর্ঘটনাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ। 

রোববার (৩ আগস্ট) বিকেলে জেলার বিজয়নগর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন (২৯), সদর উপজেলার মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (৩০), একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৯), বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম (২৫), রংপুর জেলার গঙ্গাচড়া থানার খামার মোহনা গ্রামের ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১)।

নিহতদের পরিবার জানায়, বিকেলে সুমন ও তার দুই বন্ধু লোকমান ও তুহিনকে নিয়ে মোটরসাইকেল যোগে বিজয়নগর উপজেলায় ফুটবল খেলা দেখতে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। তখন অপরদিক থেকে আসা অটোরিকশার সঙ্গেও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চার জন আরোহী নিহত হয়।  অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় অটোরিকশা চার যাত্রী আহত হন। 

তারা হলেন- বিজয়নগর উপজেলার সাগাঁও গ্রামের ফজল মিয়ার ছেলে সবুজ (১৯), ইব্রাহিমপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে আহাদ (২০), ও চান্দুরা কালিসীমা গ্রামের অটোরিকশা চালক আলামিন, সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো পরিবারেহস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর