শরণখোলায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট : ২৮ জুন ২০২২, ১০:৫৩ পিএম

বাগেরহাটের শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রাম থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৭ জুন) রাত ১১টার দিকে ওই গ্রামের আউয়াল মাষ্টারের বাড়ির পাশের বিল থেকে অজগরটি উদ্ধার করে বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যরা। 

অজগরটি মঙ্গলবার (২৮ জুন) দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

ধানসাগর স্টেশন কর্মকর্তা  মো. আব্দুস ছবুর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন সুরক্ষায় নিয়োজিত ভিটিআরটি সদস্য নিবাস হালদার, জাহাঙ্গীর হোসেন ও সিপিজি সদস্য মহিদুলকে নিয়ে বনরক্ষীরা অজগরটি উদ্ধার করেন। ১২ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১৫ কেজি। 

অজগরটি খাবারের সন্ধানে সুন্দরবন থেকে লোকালয়ে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান স্টেশন কর্মকর্তা। 

এর আগেও বনের পাশের বিভিন্ন গ্রাম থেকে বেশ কয়েকটি অজগর ও বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। সাপ বা বন্য যেকোনো প্রাণী দেখলে তাদেরকে না মেরে বনবিভাগকে খবর দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে গ্রামবাসীকে। 


একাত্তর/জো

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর