বঙ্গোপসাগরে আট ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলে আটক

আপডেট : ২৯ জুন ২০২২, ১২:৩২ পিএম

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় আট ট্রলারসহ ১৩৫ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌ বাহিনী। 

সোমবার (২৭ জুন) রাতে গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় নৌ বাহিনীর সদস্যরা দুই দফায় অভিযান চালিয়ে ভারতীয় ওই জেলেদের আটক করে। 

পরে মঙ্গলবার দিবাগত রাতে প্রথম দফায় চার ট্রলারসহ ৬৮ জন জেলেকে মোংলা থানায় সোপর্দ করা হয়। তবে বাকি ৬৭ জন এখনও মোংলা থানায় এসে পৌঁছেনি। 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, নৌ বাহিনীর জাহাজ বানৌজা প্রত্যয় এবং আলী হায়দার সোমবার রাতে সমুদ্রে টহলে ছিল। এ সময় অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় চারটি ট্রলারসহ ৬৮ জন এবং পরে আরও চারটি ট্রলারসহ ৬৭ জন ভারতীয় জেলেকে আটক করা হয়।

image


আরও পড়ুন: সাভারে কলেজশিক্ষক উৎপল হত্যায় অভিযুক্ত জিতুর বাবা গ্রেপ্তার

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ওই ৬৮ ভারতীয় জেলেকে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানের প্রস্তুতি চলছে।


একাত্তর/এসি

খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর