নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় এক আসামী গ্রেপ্তার

আপডেট : ২৯ জুন ২০২২, ০৬:২৮ পিএম

নোয়াখালীর চৌমুহনীতে ‘আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ’ ইসকন মন্দিরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহফুজ হাসান হৃদয়কে (২৪) গ্রেপ্তার করেছে জেলা সিআইডি।

মঙ্গলবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার সময় তাকে চৌমুহনীর গনিপুর গ্রামের দারোগা গলি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহফুজ হাসান হৃদয় চৌমুহনীর গনিপুর গ্রামের বাসিন্দা।

নোয়াখালী সিআইডির পুলিশ পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, গত বছরের ১৫ অক্টোবর ইসকন মন্দিরে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এছাড়া এ ঘটনায় দুইজনের মৃত্যুও হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীর স্বীকারোক্তি অনুযায়ী হামলার ঘটনায় সময় ব্যবহৃত দুটি ছোরা, চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: টানা তিন দিন করোনা শনাক্ত দুই হাজারের ওপরে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় কয়েকজন সঙ্গী সমেত মন্দিরে হামলার ঘটনা স্বীকার করেছেন। দুপরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর