শিক্ষক উৎপল হত্যা মামলার তদন্তে ধীরগতি নেই: মারুফ

আপডেট : ২৯ জুন ২০২২, ০৮:৩৮ পিএম

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে হত্যার ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার তদন্তেও কোন ধরনের ধীরগতি নেই বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

বুধবার (২৯ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুছ আলী কলেজ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। 

শিক্ষক উৎপল কুমারকে হামলার ঘটনার পঞ্চম দিনে দুপুরে আশুলিয়ার চিত্রশাইলে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে আসেন তিনি। এ সময় তিনি কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে এ ঘটনায় যেন কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় সেই পরামর্শ দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় মারুফ হোসেন সরদার জানান, তিনি এখানে এসেছেন শিক্ষকদের সাথে কথা বলতে। যাতে স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ না হয়, স্কুল কার্যক্রম স্বাভাবিক রাখতে। সেই সঙ্গে এই ঘটনার পেছনে কি কারণ ছিলো তা সরজমিনে দেখার জন্য।

মামলায় অভিযুক্তের বয়স কম দেখানো হয়েছে এমন এক প্রশ্নের জবাবে মারুফ হোসেন বলেন, মামলায় কি দেখানো হয়েছে এটা গুরুত্বপূর্ণ না, প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা করা হবে। অপর এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, মামলার তদন্তে ধীরগতির কোনো কিছু নাই।

আরও পড়ুন: সাভারে শিক্ষক পিটিয়ে হত্যার প্রধান আসামি জিতু গ্রেপ্তার

ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়নি বলেও অভিযোগ করেন পুলিশ সুপার। তিনি বলেন, পুলিশকে ঘটনার সঙ্গে সঙ্গে জানানো হয়নি। হামলার ঘটনা ঘটেছে দুপুরে আর পুলিশকে জানানো হয়েছে ওই দিন রাতে। যখন জানানো হয়েছে তারপরেই ব্যবস্থা নেয়া হয়েছে।

শনিবার দুপুরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে শিক্ষক উৎপল মারা যান। রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।


সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর