সাভারে শিক্ষক পিটিয়ে হত্যার প্রধান আসামি জিতু গ্রেপ্তার

আপডেট : ২৯ জুন ২০২২, ০৮:৪৬ পিএম

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি এবং ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ জুন) সন্ধ্যায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‍্যাবের গোয়েন্দা শাখা এবং র‍্যাব চারসহ একাধিক টিম জিতুকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জিতুর অবস্থান নিশ্চিত করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়।

এর আগে উৎপল কুমার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রের বাবাকে মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

গেলো শনিবার দুপুরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে মেয়েদের ক্রিকেট খেলা চলার সময় শিক্ষক উৎপল সরকারের উপর অতর্কিত হামলা চালায় দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ওই ছাত্র। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে উৎপল মারা যান।

এ ঘটনায় গত রোববার আশুলিয়া থানায় উৎপলের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় জিতুকে প্রধান আসামি করা হয়। এ ছাড়াও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

আরও পড়ুন: পাঁচ দিনের রিমান্ডে জিতুর বাবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে আশুলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন উৎপল (৩৭)। তিনি ঢাকার মিরপুরে পরিবার নিয়ে থাকতেন। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে তিনি।

উৎপলের মৃত্যুর পর হামলাকারীর দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। দেশের বিভিন্নস্থানেও নানা কর্মসূচি পালিত হচ্ছে।


একাত্তর/এআর

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর