মানিকগঞ্জে আগুন দিয়ে গৃহবধূকে হত্যা মামলায় তিনজনের দণ্ড

আপডেট : ২৯ জুন ২০২২, ০৮:৪২ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কেরোসিন ঢেলে শরীরে আগুন দিয়ে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার (২৯ জুন) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, শিবালয়ের দক্ষিণ শালজানা গ্রামের বিল্লাল হোসেন, তার প্রথম স্ত্রী ফাহিমা এবং মা ছিপারন বেগম।

এর মধ্যে বিল্লাল হোসেনকে সাত বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ফাহিমা ও ছিপারনকে চার বছর কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌসুঁলি (পিপি) নূরুল হুদা রুবেল জানান,  ২০০৬ সালে প্রথম স্ত্রী ফাহিমা থাকা অবস্থায় বিল্লাল হোসেন একই গ্রামের আবুল কাশেমের মেয়ে শিখা আক্তারকে (২০) বিয়ে করেন। বিয়ের পর থেকে বিল্লালের প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এ ছাড়া শিখাকে যৌতুক হিসেবে টাকা-পয়সা আনতে চাপ দিতেন বিল্লাল ও তার পরিবারের লোকজন। তবে এতে রাজি না হওয়ায় শিখাকে মারধর করতে সতীন, স্বামী ও শাশুড়ি।

এই কলহের জেরে ওই বছরের ২০০৬ সালের ১৫ আগস্ট বিকেলে স্বামী, সতীন ও শাশুড়ি মিলে শিখার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার শরীর ঝলসে যায়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিখার মৃত্যু হয়।

এ ঘটনায় শিখার বাবা আবুল কাশেম বাদি হয়ে বিল্লাল হোসেন, ফাহিমা, ছিপারন, দুলাল হোসেন, আবদুল খালেককে আসামি করে শিবালয় থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় ২০০৬ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেন।

এ মামলায় বিচারকাজ চলাকালে ২০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

আরও পড়ুন: সাভারে শিক্ষক পিটিয়ে হত্যার প্রধান আসামি জিতু গ্রেপ্তার

সকল সাক্ষ্য ও প্রমাণাদির ভিত্তিতে ওই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের এই কারাদণ্ড ও অর্থদণ্ড করেন ট্রাইব্যুানালের বিচারক। এ ছাড়া এ মামলায় আসামি দুলাল ও খালেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।


একাত্তর/আরএ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর