রাবি শিক্ষককে হেনস্তার পর বহিষ্কৃত আশিক গ্রেপ্তার

আপডেট : ২৯ জুন ২০২২, ১০:১৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে এক শিক্ষককে হেনস্তাকারী শিক্ষার্থী আশিক উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার দেখায় মতিহার থানা পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন।

ওসি আনোয়ার আলী তুহিন বলেন, সাড়ে চারটার দিকে অভিযুক্ত আশিক উল্লাহকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় সোপর্দ করেছে। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে নিয়ে আপত্তিকর মন্তব্য ও তাকে শ্রেণিকক্ষে হেনস্তার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী শিক্ষক নিজে এই অভিযোগ দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুরে আইন বিভাগের এক শিক্ষককে শ্রেণিকক্ষে হেনস্তা করেন একই বিভাগের মাস্টার্সের ছাত্র আশিক উল্লাহ। এ ঘটনার পর তার বহিষ্কার দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিকেলে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তার নির্বাহী ক্ষমতায় আশিককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেন।


একাত্তর/এআর

নোয়াখালী পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া (১৪) হত্যা মামলার একমাত্র আসামি সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে অফিসার ইনচার্জ হ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গাইবান্ধায় থানায় ঢুকে থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে উপজেলার যুব জামায়াতের এক নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর