র‍্যাবের জিজ্ঞাসাবাদে যা জানালো জিতু

আপডেট : ৩০ জুন ২০২২, ০৫:২৫ পিএম

সাভারে শিক্ষক হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জিতুকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে চমকপ্রদ তথ্য পেয়েছে র‍্যাব। জিতু এলাকায় এবং স্কুলে চরম উচ্ছৃঙ্খল ও বখাটে ছিল। এছাড়া তার চাচা স্কুলের গভর্নিং বডির প্রধান। সেই প্রভাব খাটাতো জিতু।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরে র‍্যাব।

আটকের পর জিতু র‍্যাবকে জানায়,  শিক্ষক উৎপলকে মারধরের ৩-৪ দিন আগে স্কুলের সামনে প্রেমিকার সাথে কথা বলছিল। হঠাৎ তার শিক্ষক উৎপল এসে তাকে ‘অপ্রীতিকর’ অবস্থায় দেখতে পেয়ে বকাঝকা করেন। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শিক্ষক তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে বলে জানান।

প্রেমিকার সামনে অপমানের প্রতিশোধ নিতে এবং উৎপলকে শায়েস্তা করার জন্য সুযোগ খুঁজতে থাকে জিতু। ঘটনার দিন সে বাসা থেকে স্ট্যাম্প নিয়ে যায়। দিনভর অপেক্ষা করে দুপুরে স্কুলে টিফিন চলাকালে উৎপলকে একা পেয়ে স্ট্যাম্প দিয়ে আঘাত করে। প্রায় দুই মিনিট ধরে পেটানো হয় বলে জানায় সে। মাথায় আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হন উৎপল।

মারার পর ঘটনাস্থল থেকে পালিয়ে বাসায় যায় জিতু। সেখান থেকে পাবনা ও পরে গাজীপুরের বিভিন্ন জায়গায় পালিয়ে ছিল সে। পরে র‍্যাব তাকে গ্রেপ্তার করে।


একাত্তর/এআর

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর