নড়াইল সদর থানার ওসি প্রত্যাহার

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৪:৪৬ পিএম

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীরকে শনিবার (২ জুলাই) রাতে প্রত্যাহার করে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।

রোববার (৩ জুন) সকালে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, খুলনা উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয় থেকে তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। 

গতকাল রাত ১১টার দিকে এ খবর পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, শওকত কবীরকে নড়াইল সদর থানা থেকে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহামুদুর রহমানকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রেক্ষিতে এই প্রত্যাহার কি-না জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘এটি ডিআইজি মহোদয় বলতে পারবেন। আমি শুধু ক্লোজ হওয়ার ম্যাসেজ পেয়েছি।’

ঘটনাসূত্র: 

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ফুঁসছে নড়াইলবাসী

সাভার ও নড়াইলের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা, আ’লীগ সভাপতিকে অব্যাহতি

অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় এক তদন্ত কমিটির রিপোর্ট

এদিকে, বিগত ১৮ জুন নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় ২৩ জুন পুলিশ সুপার একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম) রিয়াজুল ইসলাম এবং ৩০ জুন এই অদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। 

এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার জানান, ৩০ জুন প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তারা কাজ শেষ করতে পারেননি। তাই সময় নিচ্ছেন।


একাত্তর/জো 

নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদারকে বদলি করা হয়েছে। তিনি ঘটনার সময় কোতোয়ালি থানায় ওসি (তদন্ত) হিসেবে...
জেলা প্রশাসনের আশ্বাসে ৩৬ ঘণ্টা পর রাঙ্গামাটির পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর