রাঙ্গামাটির পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ পিএম

জেলা প্রশাসনের আশ্বাসে ৩৬ ঘণ্টা পর রাঙ্গামাটির পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

রোববার রাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরি সভায় প্রশাসনের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সিএনজি অটোরিকশা-বাস-ট্রাক শ্রমিকরা যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাস-ট্রাকসহ যেসব পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রণালয়ে ক্ষতিপূরণের বিষয়ে সহযোগিতা চাওয়া হবে। সহায়তা প্রাপ্তির পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক-শ্রমিকরা নির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি অটোরিকশা, ট্রাক ভাঙচুর, শ্রমিক আহতের ঘটনার প্রতিবাদ, সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। হামলায় তাদের ১০টি ট্রাক, তিনটি বাস এবং অসংখ্য অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়। এতে সাত জন চালক গুরুতর আহত হন।

পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলেও ৭২ ঘণ্টার অবরোধ এখনও চলমান আছে। এটি সোমবার শেষ হওয়ার কথা রয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, সেনাবাহিনীর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. এরশাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিএনজি-বাস-ট্রাক শ্রমিক মালিক সমিতির নেতারা।

অবরোধ ও ধর্মঘটের ফলে জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন মানুষ।

কেএসএইচ
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর