কালীগঞ্জে ডাকাত দলের দুই সদস্য আটক

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৩:৫৬ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। জেলার শৈলকূপা উপজেলার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। 

শনিবার (২ জুলাই) রাতে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন শৈলকূপা উপজেলার হাজামপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৪৫) ও একই উপজেলার দলিলপুর গ্রামের সোনা শেখের ছেলে আলম হোসেন (৪৫)। 

রোববার (৩ জুলাই) দুপুরে কালীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। এ সময় কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা, ওসি (তদন্ত) নজরুল ইসলাম প্রমুখ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গত ২১ জুন রাত চারটার দিকে উপজেলার পিরোজপুর নামক স্থানে সড়কের পাশের মেহগনি গাছ কেটে রাস্তায় ফেলে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে সিরাজুল ইসলাম নামে এক ট্রাক ড্রাইভারকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ওই ট্রাকটির মালিক তরুণ সাহা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাত দলের সদস্যদের অবস্থান নিশ্চিত করে সেখানে অভিযান চালান। অভিযানে ডাকাত দলের সদস্য বিল্লালকে প্রথমে আটক করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তার সেই স্বীকারোক্তি মোতাবেক আলম হোসেনকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী সকালে ঘটনাস্থলের পাশ থেকে একটি গাছকাটা করাত ও হাসুয়া উদ্ধার করা হয়।  

ডাকাতির ঘটনায় আরও তিন-চার জন ডাকাত সদস্য জড়িত এবং তাদের আটকে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 


একাত্তর/জো 

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর