৪০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড তিন ঘর, নিহত এক

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৪:৪৬ পিএম

পটুয়াখালীতে আকস্মিক ঝড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে মাত্র ৪০ সেকেন্ডের দমকা বাতাসে লন্ডভন্ড হয়ে গেছে তিনটি ঘর, উড়ে গেছে চালা।

রোববার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের চরপাড়ার স্বনির্ভর রোড এলাকার নদীর পাড়ে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহিন হাওলাদার পেশায় একজন মাছ বিক্রেতা।

ঝড়ের সময় নদীতে গোসল করতে থাকা শাহিনের গলায় টিনের আঘাত লেগে তার গলা কেটে যায় এবং তার মৃত্যু হয়। তিনি চরপাড়া এলাকার মৃত খবির হাওলাদারের ছেলে।

আরও পড়ুন: ঈদের আগে পদ্মা সেতুতে বাইক চলার সম্ভাবনা কম

পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ মো: মনিরুজ্জামান জানান, হঠাৎ ঝড়ে দুই জন আহত হলে, এদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শাহিন হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীকে মৃত ঘোষণা করেন। তার পিতার নাম খবির হাওলাদার।


একাত্তর/আরবিএস  

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার (ফিশিংবোট) ডুবে গেছে। পরে ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলেকে উদ্ধার করেছে অন্য একটি ট্রলারের জেলেরা।
কোটা আন্দোলনকে ঘিরে নজিরবিহীন তাণ্ডবে নরসিংদী জেলা কারাগারে হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
রাজশাহীতে ঝড়ে একটি পাইকড় গাছ উপড়ে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে ১২ মিনিটের ভারী বৃষ্টি ও তুমুল ঝড়ে তিনটি ইউনিয়নের ২০টি গ্রাম তছনছ হয়ে গেছে। ঝড়ে ঘর-বাড়ি ক্ষতিগ্রস্তসহ ভেঙে পড়েছে শতাধিক  গাছ। পাশাপাশি ঝড়ের কবলে দুই নারী ও জমে থাকা পানিতে ডুবে আড়াই...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর