প্রেমের সম্পর্ক না রাখায় ছুরিকাঘাতে কলেজ ছাত্রীকে হত্যা

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৭:৫৩ পিএম

শেরপুরের নকলায় সাবেক প্রেমিক আরিফুল ইসলামের (২৮) ছুরিকাঘাতে সোহাগী আক্তার (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কলেজছাত্রীর বাবাও। সোমবার (৪ জুলাই) ভোররাত পাঁচটার দিকে উপজেলার কায়দা এলাকায় ওই ঘটনা ঘটে। প‌রে পু‌লিশ আরিফুল ইসলামকে আটক করে। প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে আরিফ স্বিকার ক‌রে‌ছে, প্রেমের সম্পর্ক না রাখায় প‌রিক‌ল্পিতভা‌বে সোহাগীকে হত‌্যা ক‌রে‌ছে।

নিহত সোহাগী কায়দা এলাকার শহিদুল ইসলামের মেয়ে। তিনি সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। আর ঘাতক আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুরপুর ইউনিয়নের পূর্ব সিয়ারচর লালখা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, আরিফুল ইসলামের সা‌থে গেল রমজা‌নে মোবাইলফোনে পরিচয় হয় সোহাগী আক্তারের। প্রায় তিন/চার কথাও হয় তা‌দের। এক পর্যা‌য়ে তারা জড়ান প্রেমের সম্প‌র্কে। এর কিছুদিন পর দু’জনে সামনা-সামনি দেখা ক‌রেন। এক পর্যায়ে সোহাগী বুঝতে পারে আরিফু‌লের মানসিক সমস্যা আ‌ছে। এরপর সোহাগী আ‌রিফু‌লের সা‌থে যোগাযোগ বন্ধ করে দেয়। 

এদি‌কে, অনেক চেষ্টা করেও আরিফুল সোহাগীর সা‌থে যোগাযোগ করতে না পেরে ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে সোহাগীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। এজন‌্য রোববার রাতের কোনো এক সময় আরিফুল ইসলাম সোহাগীদের বাড়ীর বাইরে রান্নাঘরে অবস্থান নেয়। সোমবার ভোররাতে সোহাগীর বাবা শ‌হিদুল ইসলাম ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন। এসময় রান্না ঘ‌রের কাছাকা‌ছি গে‌লে আগে থে‌কেই লু‌কি‌য়ে থাকা আরিফুল সোহাগীর বাবা শ‌হিদুলের ওপর অত‌র্কিতভ‌া‌বে হামলা ক‌রে ছুরিকাঘাত করতে থাকে। প‌রে শ‌হিদুল ডাক-চিৎকার দি‌লে সোহাগীসহ বাড়ির লোকজন ছুঁ‌টে আসে। এসময় আরিফুল সোহাগী‌কের বাবার পর সোহাগীকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত ক‌রে। এতে বাবা-মেয়ে দু’জনেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপা‌শের লোকজন তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে দা‌য়িত্বরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করে এবং মুমূর্ষু শহিদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নকলা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান বলেন, পু‌লিশ ঘটনাস্থল থে‌কে আরিফুলকে আটক করেছে। প‌রে প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে আরিফুল জানায়, তার সা‌থে সম্পর্ক না রাখায় প‌রিক‌ল্পিতভা‌বে সোহাগী‌কে হত‌্যা ক‌রে‌ছে। এ ঘটনায় আরিফুলের বিরুদ্ধে নিহতের মা মা‌জেদা বেগম (৫০) বাদী হ‌য়ে নকলা থানায় এক‌টি হত্যা মামলা দা‌য়ের ক‌রে‌ছেন। আরিফুল‌কে বি‌কে‌লে আদালতে পাঠা‌নো পর আদালত তা‌কে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।


একাত্তর/এসএ

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার জন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর