বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন, গ্রেপ্তার আরও এক

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০১:০৩ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক বৃদ্ধকে (৬৮) পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর বৈশাখী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল গনি (৫৫)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামের বাসিন্দা।

নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম বলেন, রোববার (৩ জুলাই) দিবাগত রাতে ভুক্তভোগী বৃদ্ধের ছেলে বাদি হয়ে আটজনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। এরপর একই দিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার থানারহাট বাজার থেকে প্রধান আসামি আবুল হোসেন শাহনেওয়াজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মামলার আট নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামিকে সোমবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে আজ নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। 

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জেরে গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ওই বৃদ্ধ নির্যাতনের শিকার হন। ভুক্তভোগীর পরিবারের দাবি, চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার ইন্ধনে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজ ও তার লোকজন ওই বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে পাশবিক নির্যাতন করে। একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ভুক্তভোগীর পরিবারের। 

আরও পড়ুন: আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে আসা শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

শুক্রবার রাতে ঘটনার পর শনিবার ওই বৃদ্ধকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রোববার সকালে হাসপাতালের জেনারেল সার্জন ডা. ফজলুর রহমান মানিকের নেতৃত্বে বৃদ্ধের শরীরে অস্ত্রোপচার করে টর্চলাইটি বের করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর