মালবাহী ট্রাক চাপায় পাঁচজনের মৃত্যু, আহত তিন

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৫:৪১ পিএম

রংপুর নগরীর মাহিগজ্ঞ এলাকার সরেয়ারতল নামকস্থানে বালুবাহী বড় ট্রাকের চাপায় পাঁচ অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন যাত্রী।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এরপর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন অটো চালক রাজা মিয়া ও শামসুল। বাকিরা সবাই গাইবান্ধার সুন্দরগজ্ঞের বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন: নওগাঁয় র‍্যাবের অভিযান, বিস্ফোরক দ্রব্যসহ আটক দুই

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত দু’জনের লাশ উদ্ধার করে। এবং গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর