নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত দুই ব্যক্তির পরিবারকে অনুদান

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৬:০৮ পিএম

নীলফামারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহত বিজিবি সদস্য ও মাদ্রাসা শিক্ষকের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহত বিজিবি সদস্য রুবেল মণ্ডলের স্ত্রী জেসিমিন আক্তার ও পুলিং কর্মকর্তা মাদ্রাসা শিক্ষক খাদিমুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিনের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

জেলা নির্বাচন দপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাব উজ্জামান, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ নভেম্বর জেলার কিশোরগঞ্জ উপজেলায় গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশের সময় রাত সাড়ে আটটার দিকে হামলায় নিহত হন বিজিবির নায়েক রুবেল মণ্ডল।

অপরদিকে একই বছরের ২৬ ডিসেম্বর সৈয়দপুর উপজেলায় খাতামধুপুর ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ইউনিয়নের পূর্ব খালিশা ঢুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়ার সময় পুলিং কর্মকর্তা খাদেমুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি ওই উপজেলার লক্ষণপুর বালাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শরীরচর্চার শিক্ষক ছিলেন।

আরও পড়ুন: নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, দুই ব্যক্তির নির্বাচনী দায়িত্বপালন করতে গিয়ে নিহত হয়েছেন। তাদের পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।


একাত্তর/আরএ

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর