নড়াইলে চোরচক্রের চার সদস্য আটক, আটটি মোটরসাইকেল উদ্ধার

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৬:৩৯ পিএম

নড়াইলের লোহাগড়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। এসময় তাদের থেকে আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (৪ জুলাই) রাতে গোপন তথ্য পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনাসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটককৃতরা হলেন, টিটা গ্রামের রাজ্জাক শেখের ছেলে কামাল শেখ, বাজরা গ্রামের আলমগীর হোসেনের ছেলে জিসান, মফিজুল হকের ছেলে মিলন এবং আড়পাড়া গ্রামের ফসিয়ার সরদার। 

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রিজাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আটককৃতরা সবাই আন্তঃ জেলা মোটরসাইকেল চোরের সদস্য। দীর্ঘ দিন ধরে তারা মোটরসাইকেল চুরির সাথে জড়িত। 

এছাড়াও, তাদের থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবার কথা জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘আমরা আরো কয়েকটা মোটরসাইকেল উদ্ধার করতে পারবো বলে আশা করছি’। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।


একাত্তর/ এনএ

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।
গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও এপিসি কার ভাঙচুরের ঘটনায় ২৩ জনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর