ঈদযাত্রায় পাটুরিয়া ঘাটে মোটরসাইকেলের চাপ

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১১:০৫ এএম

ঈদের তিনদিন আগে থেকে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণায় ও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বেড়েছে বাইকারদের চাপ। 

বুধবার (৬ জুলাই) সকালে সরেজমিন পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শত শত মোটরসাইকেল দেখা গেছে। 

ঘাটে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের চাপ কম থাকায় বাইকাররা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠতে পারছে ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এদিন ভোর ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় দেড় হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১ টি চলাচল করছে। তবে যানবাহন কম থাকায় তিনটি ফেরিকে বসিয়ে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ নেই। যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস যানবাহনগুলো কোনো ধরনের বিড়ম্বনা কিংবা অপেক্ষা ছাড়া ফেরিতে পার হচ্ছে। 

আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইকের রেজিস্ট্রেশন নয়

তিনি বলেন, পদ্মা সেতু চালুর কারণে পাটুরিয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঈদের ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে। 


একাত্তর/এসি

মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর