প্রথম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৭:৩৫ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৬ জুলাই) বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার গৃহশিক্ষকের নাম মনিরুল ইসলাম (২৪)। 

এর আগে, একই দিন সকালে সুধারাম মডেল থানায় ভুক্তভোগী ছাত্রের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। এরপর দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার কাঞ্চনপুর এলাকার একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযুক্ত মনিরুল এক বছর আগে থেকে তার বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থেকে ওই শিক্ষার্থীকে পড়াতেন। 

পরিবারের অভিযোগ, মনিরুল ওই ছাত্রকে একাধিকবার বলাৎকার করে ও এ ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। 

ভুক্তভোগী শিশুটি ভয়ে প্রথমে বিষয়টি পরিবারকে জানায়নি। এরপর বিষয়টি জানাজানি হলে ওই শিশুর পরিবার মামলা করে।  

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) মো. সবুজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

আরও পড়ুন: জামালপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

তিনি জানান, বুধবার সকালে ছেলে শিশু বলাৎকারের অভিযোগে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। 

শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই মো. সবুজ মিয়া।


একাত্তর/এসজে

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর