ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৩:২৫ পিএম

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার (৮ জুলাই) সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় জমে যায়। চন্দনা চৌরাস্তা থেকে কয়েক কিলোমিটার ধরে যানবাহন চলাচল করতে থাকে থেমে থেমে। 

একই চিত্র দেখা গেছে কোনাবাড়ী থেকে শুরু করে কালিয়াকৈর পর্যন্ত। এরপরও বিপুল সংখ্যক লোকজনের তুলনায় যানবাহনের সংখ্যা ছিল কম। কয়েক ঘণ্টা অপেক্ষা করেও যানবাহনে চড়তে পারছেন না হাজারো নারী-পুরুষ। 

image


যানবাহন সংকটের কারণে ট্রাক-পিকআপসহ নানা ধরনের যানবাহনে তার ছুটে যাচ্ছেন গন্তব্যে। 

এদিকে, এই সুযোগে ঘরমুখো মানুষকে জিম্মি করে চার থেকে পাঁচগুণ ভাড়া বাড়িয়ে নিচ্ছে বাসসহ অন্যান্য যানবাহন। গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ভাড়া নিচ্ছে ৬০০ টাকা, শেরপুরের ভাড়া এক হাজার টাকা! 

image


অনন্যোপায় মানুষ ভোগান্তি আর অতিরিক্ত ভাড়া গুনেই ছুটছেন তাদের গন্তব্যে।

একই রকম চিত্র দেখা গেছে সাভারের নবীনগর বাসস্ট্যান্ডেও।

ঢাকা-আরিচা মহাসড়ক, চন্দ্রা-বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ঈদে ঘরে ফিরতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস পাচ্ছেন না যাত্রীরা। এ সুযোগে ভাড়া আদায় করা হচ্ছে কয়েকগুন৷ জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানেই অসহনীয় দুর্ভোগে ছুটছে যাত্রীরা৷

image


বৃহস্পতিবার শিল্প কারখানা ছুটি হওয়ায় শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করেন। শুক্রবার (৮ জুলাই) সকাল থেকেই নবীনগর এলাকায় ঘরমুখো যাত্রীদের স্রোত দেখা গেছে৷ বাস সংকটের বিষয়ে বাসচালকরা জানান যানজটের কথা। 

আর কয়েকগুণ ভাড়া আদায় করার বিষয়ে বাস কাউন্টার সংশ্লিষ্টরা জানালেন, ঈদে এরকম হয়ে থাকে। 

সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুস সালামের দাবী যানজট নিয়ন্ত্রণে আছে।তবে সব রাস্তায় সমস্যার কথা জানালেন তিনি। 


একাত্তর/জো 

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর