দোহারে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ দুইজন আটক

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৪:৫৪ পিএম

ঢাকার দোহারে উত্তর রাইপাড়া এলাকায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়। 

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল তিনটার দিকে উত্তর রাইপাড়ার আদম ভূঁইয়ার বাড়ি থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করা হয় তাদের। 

জানা গেছে, আটককৃতরা হলেন উত্তর রাইপাড়া এলাকার আব্দুস সালাম এর ছেলে রিয়াদ (২৮) ও বাবুল খান এর ছেলে মো. সিজান (২১)। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সিজানকে আটক করতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। বিকেল তিনটার দিকে উত্তর রাইপাড়া আদম ভূঁইয়ার বসতবাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় রিয়াদ ও সিজানকে আটক করেন তারা। 

পুলিশ জানায়, এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ৩০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, আটক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। উদ্ধার এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর