সাগরে মাছ ধরার ট্রলারে পাঁচ লাখ পিস ইয়াবা, আটক ৯

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। উদ্ধার এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে এই বিশাল ইয়াবার চালানটি জব্দ করা হয়। আটকদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা সদস্য রয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে পতেঙ্গা র‍্যাব-৭ সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং বোটে করে ইয়াবার বড়ো চালান চট্টগ্রামের দিকে আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। ট্রলারটি ১৫ নম্বর ঘাটের কাছাকাছি পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটিকে ঘিরে ফেলেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে ৯ জনকে আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর ফিশিং বোটটিতে তল্লাশি চালানো হয়। পরে বোটের ইঞ্জিন রুমের ভেতরে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে ফিশিং বোটে করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিলেন। মাছ ধরার আড়ালে তারা মূলত এই মাদক পাচারের কাজ করতেন।

র‍্যাব-৭-এর অধিনায়ক হাফিজুর রহমান বলেন, এই ইয়াবা চালানের মূল গ্রাহক বা নেপথ্যের হোতাদের এখনও ধরা সম্ভব হয়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। জব্দ করা ইয়াবা ও ট্রলারটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ চলছে।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর