সড়কপথে ঈদযাত্রায় ভোগান্তিতে উত্তরের মানুষ

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৮:৪৫ পিএম

সড়কপথে ঈদযাত্রায় ভোগান্তি পোহাচ্ছেন উত্তরবঙ্গগামী মানুষ। সিরাজগঞ্জ মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার থেকে হাটিকুমরুল গোলচত্বর চত্বর পর্যন্ত যানবাহন চলছে ধীর গতিতে। অন্যদিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে দীর্ঘ সময় আটকে থাকা যানবাহনগুলোতেও ধীর গতি লক্ষ্য করা গেছে। 

হাইওয়ে পুলিশের বগুড়া রিজিওয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, সকাল ১১টার দিকে হাটিকুমরুলের কাছাকাছি একটি যান বিকল হয়ে পড়ে। এতে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে বাধার মুখে পড়ে। পরে যানবাহনটি সরিয়ে নিলেও হাটিকুমরুল পার হয়ে একটি সরু সেতুর কারণে ঈদযাত্রা কিছুটা ভোগান্তি শুরু হয়। 

তিনি বলেন, সকাল থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বাড়তে থাকে। ওই সরু সেতু দিয়ে যানবাহন পারাপার হতে বেশ খানিকটা সময় নেয়। আর এতেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে বেলা একটার দিকে পুলিশের বিশেষ তদারকিতে পুরো যানজট কাটিয়ে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। তবে সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে কিছুটা যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যানজট কাটিয়ে আবারও যানবাহন ধীরগতিতে চলতে শুরু করে। 

image


তিনি আরও জানান, চালকেরা ট্রাফিক আইন মেনে চললে যানজটের সম্ভাবনা কম থাকে। তবে অনেক চালক দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য লেন ক্রস করে বাধার সৃষ্টি করার কারণেও যানজট তৈরি হয়। 

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

যানজট নিরসনসহ মহাসড়ক নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, ট্রাফিক পুলিশসহ বিভিন্ন বাহিনীর ৬০০ সদস্য দিনরাত কাজ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর