টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে দীর্ঘ জট, ভোগান্তি চরমে

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০১:৩০ পিএম

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চরমে দুর্ভোগে পোহাচ্ছেন ঈদে ঘরমুখী মানুষ। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত থেকে সৃষ্টি হওয়া যানজট আজ শনিবারও অব্যাহত রয়েছে। বর্তমানে সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৩৫ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে যানজট রয়েছে।

প‌রিবারের সাঙ্গে ঈদ কর‌তে যাওয়া ঘরমুখো মানুষজন বিশেষ করে নারী ও শিশুরা যানজ‌টের কব‌লে প‌ড়ে চরম বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিনগুণ বেশি সময় লাগছে।

জানা গে‌ছে, উত্তরব‌ঙ্গের ২২ জেলার মানুষজন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ব্যবহার ক‌রে থা‌কেন। ঈদুল আজহা‌কে কেন্দ্র ক‌রে এই মহাসড়‌কে বাড়‌তি প‌রিবহন যোগ হয়। এ‌তে ঢাকা সি‌টি‌তে চলাচল করা প‌রিবহনও যাত্রী নি‌য়ে উত্তরবঙ্গ যা‌চ্ছে। ফলে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যাওয়ায় তৈ‌রি হয়েছে যানজ‌টের। 

যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্তই বিস্তৃত হয়েছে এই যানজট। তবে, সকাল ৯টার পর থেকে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।

শনিবার সকাল আটটায় মহাসড়কে দেখা যায়, সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন দাঁড়িয়ে আছে। এসব যানবাহনে ভ্রমণকারী হাজারো যাত্রী ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ পথযাত্রায় প্রয়োজনীয় খাদ্য ও পানীয়র অভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

আর পড়ুন: টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত চার

সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র জানায়, গতকালের মতো আজও সেতুর উভয় প্রান্তে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। রাতে এক পর্যায়ে এই যানজট সেতুর ওপরেও চলে আসে। এর ফলে বারবার বন্ধ হয়ে যায় সেতুর টোল আদায়। তবে সকালের দিকে এসে সেতুর ওপর দিয়ে ধীরে ধীরে গাড়িগুলো পার হতে শুরু করেছে।

বঙ্গবন্ধু সেতুর প্রধান প্রকৌশলী আহসান মাহমুদ বাপ্পী জানান, অতিরিক্তি গাড়ি চাপের কারণে আজ ভোরে দুই ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। যার কারণে প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।


একাত্তর/এসি

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর