হাতিয়াতে ছাত্রলীগ নেতাকে বেঁধে নির্যাতন করায় একজন গ্রেপ্তার

আপডেট : ১১ জুলাই ২০২২, ০৫:৪৮ পিএম

নোয়াখালীর হাতিয়াতে ছাত্রলীগের এক নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ জুলাই) রাতে ঘটা নির্যাতনের ঘটনায় সোমবার (১১ জুলাই) মামলা হলে নুরুল আমিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, মারধরের শিকার রিয়াদ উদ্দিন শাকিল (২২) হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ভুক্তভোগী ছাত্রলীগ নেতা এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা শাকিলের সঙ্গে আসামি শরিফের বোনের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে শরিফ একাধিকবার শাকিলকে হুমকি দেয়। ঈদের আগের দিন দিবাগত রাতে শাকিল উপজেলা সদরের ওচখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে শরিফসহ কয়েকজন যুবক তাকে গতিরোধ করে চোখ বেঁধে বাড়িতে নিয়ে যায়। পরে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় তাকে। 

খবর পেয়ে রাত আড়াইটার দিকে হাতিয়া থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। 

তাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মিনিট ২৪ সেকেন্ডের সে ভিডিওতে দেখা যায়, প্যান্ট ও লাল রঙের টিশার্ট পরা এক যুবককে গাছের সঙ্গ বেঁধে নির্যাতন করা হচ্ছে। এসময় ওই যুবক বারবার নিজেকে ছেড়ে দেওয়ার আকুতি জানালেও তাকে ছেড়ে দেওয়া হয়নি। নির্যাতনকারীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একই বাড়ির বাসিন্দা বলে জানা যায়।  

ওসি আমির হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃত নুরুল আমিন মামলার প্রধান আসামি শরিফের বাবা। ভিডিওতে তাকে ঘটনার সময় উপস্থিত থাকতে দেখা যায়।  

গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে এবং অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর