পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মের পবিত্র দিন আষাঢ়ী পূর্ণিমা

আপডেট : ১২ জুলাই ২০২২, ১১:৩৩ এএম

খাগড়াছড়িতে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যে মঙ্গলবার (১২ জুলাই) শুভ আষাঢ়ী পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মালম্বীরা ।

বুদ্ধের সময়ে আষাঢ়ী পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে তিনটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। উল্লেখযোগ্য তিনটি ঘটনা হলো- গৌতম বুদ্ধ মাতৃগর্ভে প্রতিসন্ধি লাভ, রাজপ্রাসাদ, রাজত্ব ও স্ত্রীপুত্রের মায়া ত্যাগ করে দুঃখ থেকে মুক্তির পথ অন্বেষণে গৃহত্যাগ ও বুদ্ধত্ব লাভের পর পঞ্চবর্গীয় শিষ্যদের উদ্দেশ্যে প্রথম ধর্মের বাণী প্রচার।

এই ঘটনাগুলোকে উপলক্ষ্য করে বৌদ্ধ ধর্মালম্বীরা দিনটি পালন করে থাকে। এই দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

image


এই আষাঢ়ী পূর্ণিমার পরবর্তী তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস শুরু করেন। এ সময় ভিক্ষুরা জরুরী কোন কারন ছাড়া বিহারের বাইরে রাত্রিযাপন করতে পারেন না। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা ধর্ম বিনয় অধ্যায়ন ও ধ্যান চর্চা করে থাকেন। এই তিন মাস বর্ষাবাস শেষ হওয়ার পর  প্রবারনা পূর্ণিমা উদযাপনের মধ্যে দিয়ে শুরু মাস ব্যাপী কঠিন চীবরদানোৎসব।

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে খাগড়াছড়িতে ধর্মপুর আর্য বন বিহার, জনবল বৌদ্ধ বিহার, য়ংড বৌদ্ধ বিহাসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


একাত্তর/এসএ

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর