খাগড়াছড়ির দীঘিনালায় জীবন ত্রিপুরা (২৬) নামে এক ইউপিডিএফ (প্রসিত খীসা গ্রুপ) কর্মীকে হাত পা বেঁধে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের পাকজ্জাছড়ি নামক গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জীবন ত্রিপুরা রাঙ্গামাটির রাজস্থলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন, সকালে একদল সন্ত্রাসী জীবন ত্রিপুরাকে ধরে তার হাত-পা বেঁধে গুলি করে হত্যা করে। এই ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন তিনি।
অবশ্য এ বিষয়ে জনসংহতি সমিতির বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে ইউপিডিএফ তাদের কর্মীকে হত্যার অভিযোগ করলেও পুলিশ এ ব্যাপারে কিছুই জানে না।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহম্মদ জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।
একাত্তর/জো
