খাগড়াছড়িতে সাত ঘণ্টার অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ পিএম

খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

অবরোধের কারণে শনিবার (২৪ অক্টোবর) ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ কোনো রুটে যানবাহন চলাচল করেনি।

অবরোধের সমর্থনে জেলা শহরের বিভিন্ন সড়কে পিকেটারদের পিকেটিং করতে দেখা যায়। সকালে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করেন পিকেটাররা। তবে খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তা সরিয়ে দেন।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা ছিলো। এছাড়া জেলার প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এদিকে সকাল থেকে হঠাৎ যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন খাগড়াছড়িতে আসা দূরদূরান্তের যাত্রীরা। ঢাকা থেকে আসা যাত্রী মো. শহিদুল ইসলাম জানান, সকালে বাস থেকে নেমে তিনি জানতে পারেন আজ আধাবেলা সড়ক অবরোধ চলছে। বাধ্য হয়ে তাকে দীর্ঘ সময় বাস টার্মিনালেই বসে থাকতে হয়েছে।

একই দুর্ভোগের কথা জানান নোয়াখালী থেকে দীঘিনালাকামী যাত্রী মো. শফিকুল ইসলাম। তিনি জানান, খাগড়াছড়ি পৌঁছানোর পর অবরোধের কথা জানতে পেরে তিনি আটকে পড়েন।

দুপুর ১২টার পর থেকে সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে আধাবেলা সড়ক অবরোধ শেষ হয়েছে।

একাত্তর/এসি
পার্বত্য অঞ্চল সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের ডাকা সড়ক অবরোধ ও আতঙ্কের উত্তাপ ঠেলে সেনাবাহিনীর সার্বিক সহায়তায় অবরুদ্ধ পর্যটকদের প্রথম বহর নিরাপদে খাগড়াছড়ি শহরে পৌঁছেছে। দুপুর পৌনে ১টার দিকে পর্যটকবাহী...
তিন দফা সুনির্দিষ্ট দাবি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক সড়কে আবার অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক গাড়ির ধাক্কায় তপন চন্দ্র দাস ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাসের করুণ মৃত্যু হয়েছে। শনিবার ভোরে গাজীপুরা এলাকায় বিআরটি লেনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জর্ডানের কারাক প্রশাসনিক অঞ্চলের একটি গির্জায় বন্দুকধারীদের নৃশংস হামলায় অন্তত আটজন নিহত ও ৪০ জন আহত হওয়ার পর রাজধানী আম্মানসহ দেশজুড়ে শপিং মল, বিদেশি দূতাবাস ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে...
বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক সমাগমের দেশ ফ্রান্সে এখন আর আগের সেই ঝলমলে আভিজাত্যের আমেজ নেই। গত সপ্তাহের লঙ্কাকাণ্ডের পর শনিবার নতুন করে রাজপথে বিক্ষোভের ডাক এসেছে। ফলে ফ্রান্সের রাজপথের অতি-পরিচিত...
গত সপ্তাহের অভূতপূর্ব সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সারাদেশে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জীবনযাত্রার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর