কলমাকান্দায় বিষপানে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১২:৪৮ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় খারনৈ এলাকায় দুই সন্তানের জননী এক গৃহবধূর মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় মরদেহের সুরতহাল রির্পোট তৈরি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত স্মৃতি আক্তার ওরফে খাদিজা (৩০)খারনৈ গ্রামের আলী ইসলামের স্ত্রী।

মৃতের স্বামীর পরিবারের দাবী, স্বামী আলী ইসলামের সাথে ঝগড়ার পর বৃহস্পতিবার অভিমান করে কৃষিজমিতে ব্যবহৃত বিষপানে আত্মহত্যা করেন স্মৃতি আক্তার। পরে স্বামী আলী ইসলাম ওইদিন দুপুরে স্মৃতিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. লুৎফর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই স্মৃতির মৃত্যু হয়। পরে থানা পুলিশকে জানানো হয়।

মৃতের বাবা ইব্রাহিম খলিল বলেন, বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে মেয়ের জামাই আলী ইসলামের কল পেয়ে তিনি গাজীপুরের জয়দেবপুরে রাজবাড়ী এলাকা থেকে স্মৃতির মা নুরনাহার, খালা নুরজাহানসহ রাত ৮টায় কলমাকান্দা থানায় যান। 

তিনি জানান, একই এলাকায় থাকার সুবাদে প্রায় ১০ বছর আগে আলী ইসলামের সাথে স্মৃতির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের বিয়ে হয়। 

স্মৃতির শ্বশুরবাড়ির লোকজন তাকে বিষ খাইয়েছে এমন সন্দেহ প্রকাশ করে তিনি তাদের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানান। 

আরও পড়ুন: বাস চাপায় বিকল পিকআপের চালক ও হেলপার নিহত

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ কলমাকান্দা হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পরে ওইদিন  সন্ধ্যায় লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি ।


একাত্তর/এসজে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর