মাগুরায় পুলিশি নির্যাতনে শ্রমিকের মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:২৫ পিএম

মাগুরা শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজারে পুলিশের নির্যাতনে সালাম শেখ (৫৩) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার (১৬ জুলাই) বিকালে ওয়াপদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালাম শেখ রায় নগরের আছির উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে ওয়াপদা বাজারে বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে এক যাত্রীর সাথে নিহত সালাম শেখ বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে ঐ যাত্রী ৯৯৯ ফোন দিয়ে লাঞ্চিত হওয়ার অভিযোগ করেন। ফোন পেয়ে স্থানীয় নাকোল পুলিশ ফাঁড়ির এস আই জামাল ঘটনাস্থলে উপস্থিত হন। 

এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রশিদ মুহিত জানান, এস আই জামাল নিহত সালাম শেখকে লাথি ও কিলঘুষি মারেন। এক পর্যায়ে সালাম শেখ মাটিতে পড়ে যায়। তখন তাকে তড়িঘড়ি করে পুলিশের গাড়িতে তুলে নাকোল ফাঁড়িতে নিয়ে যায় এবং সেখানেও পুনরায় নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন: প্রকাশে এলো তিশা-ফারুকীর মেয়ে ইলহামের ছবি

এ ঘটনায় নিহতের খবর ছড়িয়ে পড়লে ওয়াপদা বাজারে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এ সময় সড়কে আগুন জালিয়ে ও গাছ ফেলার ফলে প্রায় এক ঘন্টা সড়ক বন্ধ থাকে। পরবর্তীতে পুলিশ এসে পারিস্থিতি স্বাভাবিক করে। নিহতরে পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। ময়না তদন্তের জন্য সালামের মরদেহ মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে অভিযুক্ত এস আই জামালকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ সুপার জহিরুল ইসলাম ও জেলা প্রশাসক ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন এবং ঘটনা সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান। 


একাত্তর/আরবিএস   

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে অফিসার ইনচার্জ হ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গাইবান্ধায় থানায় ঢুকে থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে উপজেলার যুব জামায়াতের এক নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর