লোকালয়ে ঢুকে পড়া হরিণ ও অজগর উদ্ধার করলো গ্রামবাসী

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৯:১১ এএম

শরণখোলার লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রল হরিণ ও একটি অজগর সাপকে উদ্ধার করে বন বিভাগের কাছে ফিরিয়ে দিয়েছে গ্রামবাসী।

রোববার বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের ঢালির ঘোপ এলাকায় সগির ঘরামির বাড়িতে এসে আশ্রয় নেয় একটি চিত্রল হরিণ। পরে গ্রামবাসী এ সংবাদ পেয়ে সেখানে হাজির হয়ে হরিণটিকে উদ্ধার করে। 

বনসুরক্ষা বিষয়ক কমিটি সিপিজির টিম লিডার মো: খলিলুর রহমান ও শহিদুল ইসলাম সাচ্চু জানান, তারা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় তিনফুট লম্বা মালি হরিণটি উদ্ধার করেন। ধরার সময় ধ্বস্তা-ধ্বস্তিতে এটি কিছুটা আহত হয়। হরিণটি সুন্দরবনের বাঘের তাড়া খেয়ে লোকালয়ে এসেছে বলে ধারনা করা হচ্ছে। এবং এটি গর্ভবতী বলেও দাবি করেন তারা। পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন অফিসে  রেখে চিকিৎসা দেয়া হচ্ছে হরিণটিকে। 

শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সগির ঘরামির বাড়ির পাশে হরিণটি দেখতে পায় গ্রামবাসী। এরপর সিপিজি, ভিলেজ রেস্পন্স টিম (ভিটিআরটি), বাঘ বন্ধু ও গ্রামবাসী মিলে হরিণটি উদ্ধার করে স্থানীয় ভোলা ক্যাম্পের বন রক্ষীদের খবর দেয়। উদ্ধারের সময় ছোটাছুটি করতে গিয়ে হরিণটি কিছুটা আহত হয়। আহত হরিণটিকে চিকিৎসা সেবা শেষে বনে ছেড়ে দেয়া হবে। 

image

আরও পড়ুন: নড়াইলের রাজনীতি বোঝার চেষ্টা করছেন মাশরাফি

অপরদিকে ওই সকালে একই গ্রাম থেকে ৯ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়। 

সাপটি সোনাতলা গ্রামের জাহাঙ্গীর হাওলাদরের বাড়িতে ঢুকে একটি হাস খেয়ে ফেলে। পরে সেটিকে উদ্ধার করে সুন্দরবনের ভোলা এলাকার অবমুক্ত করে বন বিভাগ।


একাত্তর/আরবিএস  

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদ থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (২৩ মার্চ) দুপুরে পূর্ব বন বিভাগের আলোরকোল টহল ফাঁড়ির মাঝের খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার...
কুড়িগ্রাম ১০ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল অজগর সাপ উদ্ধার রকা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে একটি বাড়ির গাছ থেকে সাপটি উদ্ধার করা হয়। 
বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। আট ফিট লম্বা ও ১০ কেজি ওজনের অজগরটি উদ্ধারের পর বনে ছেড়ে দেওয়া হয়েছে। 
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে বড় একটি অজগর উদ্ধার করা হয়েছে।  ১৬ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৪০ কেজি। পরে সংশ্লিষ্টদের সহযোগিতায় অজগরটি বনে ছেড়ে দেওয়া হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর